পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

গতকতাল সোমবার(৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে পৌর শহরের রাধানগর তিতাস ব্রিজের পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মাছচাষি বরিশল গ্রামের এনামুল হক ডিপটি জানান, আখাউড়া পৌরশহরের রাধানগর এলাকায় ওই পুকুরে চলতি বছরের শুরুতে তেলাপিয়া, রুই, কাতল ও পাঙ্গাশ মাছসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কে বা কারা সোমবার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।

এদিকে, মঙ্গলবার সকালে খবর পেয়ে এনামুল হক ডিপটি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে জানিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর