অভয়নগরে ৬ জুয়াড়ি আটক

যশোর অভয়নগরে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ি’কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সোমবার(৩১ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় অভনগর থানাধীন ভাটপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ ওসমান মোল্লা এর উত্তর ভিটার দক্ষিন দুয়ারী আধাপাকা ঘরের গ্রীল দেওয়া বারান্দায় প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ওসমান মোল্লা (৫০), মোঃ মফিজুর রহমান শেখ (৩৮), মোঃ কায়ছেদ শেখ (৪৫),মিকরাইল হাসান (২৮), মোঃ হারুন শেখ (৩৯) ও মোঃ বিল্লাল মোড়ল (৩৮)।

অভয়নগর থানার (ওসি)মোঃ তাজুল ইসলাম ৬ জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর