৪ বছরে ‘কালের নতুন সংবাদ’

বর্নাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে কালের নতুন সংবাদ.কম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় শহর সমবায় সমিতির ভবনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক ও কিশোরগঞ্জ প্রেস কাবের সভাপতি আহম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের নতুন সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুন মহিউদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মহিউদ্দিন আহম্মদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি চেনেল ফোর এর প্রধান সম্পাদক আহম্মদ ফরিদ । ইটনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ কাঞ্চন সিকদার, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি এনামুল হক সেলিম, সাংবাদিক আসাদ্জ্জুামান খান লিপন, অনুষ্ঠানে সংগীত পাঠ করেন শুকরানা ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন , খোলা কাগজ এর জেলা প্রতিনিধি ও কলম ২৪ এর সম্পাদক সাজন আহম্মদ পাপন , দেশ টিভি জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, আজকের দর্পন এর জেলা প্রতিনিধি এ এম উবায়েদ, বিজয় টিভি জেলা প্রতিনিধি শরফুদ্দিন আহম্মদ জীবন, কলকাতা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রব, দৈনিক গণমানুষের আওয়াজ এর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক শুরূক নির্বাহী সম্পাদক মুহা. সাইফুল্লাহ। দৈনিক বিশ্ব মানচিত্র জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা । ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন।

এছাড়াও কালের নতুন সংবাদ এর সহকারী সম্পাদক এরফানুল হক, বার্তা সম্পাদক রাকিব ভূঞা,ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তুফা শাহিন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর