সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ৪

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে বাবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবর আলী ঔই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে বলে জানা গেছে। এসময় উপজেলার বিভিন্ন স্থানে আরও ৪ জন আহত হয়।

স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপি বৃষ্টি হচ্ছিলো। দুপুরের দিকে বৃষ্টি কমলে বাবর আলী তার চাষের জমিতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এছাড়া বজ্রপাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের জহুরল (৩৫), মরিয়ম বেগম (৫৮), রৌহা নান্দিনার লিয়াকত (৬০) ও ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্ধ গ্রামের হাসি বেগম (৪৫) আহত হয়েছে। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর