কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের ঘাটে পা পিছলে পড়ে পরশ মনি (০৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসদরের ৬ নং ওয়ার্ডের দরদরা গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার একটি ব্রাক স্কুলের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ও জসিম উদ্দিনের মেয়ে। মেয়েটির চাচা বজলুর রহমান বার্তা বাজারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুরে মাকে বলে বাড়ির পাশের পুকুরের গোসল করতে গিয়ে ছিল। পুকুরের ঘাট থেকে পা ফসকে ডুবে গেলে স্হানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষনা করেন।
বার্তা বাজার/এস.আর