যশোরের শার্শা জেলে পাড়া মোস্তফার মাছের ঘেরের পাশ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব—৬।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্টথানাধীন ধান্যখোলা গ্রামের শাহাজুল ইসলাম এর ছেলে মোঃ সাগর হোসেন (২৪)।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব—৬, সিপিসি—৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে অভিযান চালিয়ে শার্শা থানাধীন জেলে পাড়া সাকিনস্থ মোস্তফার মাছের ঘেরের পাশ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
যশোর র্যাব—৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন “বার্তা বাজার”কে গ্রেফতার আসামীসহ মাদক উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/কেএস