সাড়ে ২২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে শিগগিরই।

সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। এসব পদে নিয়োগের লক্ষ‌্যে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ‌্যমে নিবন্ধিত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে। মেধাতালিকার ভিত্তিতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগামী নভেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনটিআরসিএর চেয়ারম্যান আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সারা দেশ থেকে প্রায় সাড়ে ২২ হাজার শূন‌্য পদের তালিকা পেয়েছি। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর