হাড়িখালি থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের শার্শা হাড়িখালী নামক স্থান থেকে ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) ভোরে এই ফেনসিডিলের চালান উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে হাড়িখালী বিলের মধ্যে অপেক্ষা করছে।

এমন সংবাদে ইনচার্জ এর নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। তবে এ সময় মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি ওয়াল্টন মোবাইলও উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর