নার্স নিয়োগ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশকৃত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারী ৫১ জনের নিয়োগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর