পঞ্চগড়ে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংক্ষিপ্ত আকারে অনাড়ম্বর ভাবে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০১ লা সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার হেলিপ্যাড এলাকার আনোয়ার হোসেনের চাতাল মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় সদর থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সেকেন্দার আলী, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রাজিউর রহমান রাজু, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়া তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর