আবারো হাসপাতালে ভর্তি ফারুক

সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারো অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জ্বর বাড়লেও এখন কিছুটা কমেছে।

প্রসঙ্গত, এর আগেও প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। চিকিৎসকরা শুরুতে করোনা হতে পারে ধারনা করলেও পরে ফলাফল নেগেটিভ আসে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর