যশোরের নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ বাহার আলী (৩৪) নামে এক যুবককে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)রাতে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি হলেন,বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাহার আলী(৩৪)।
ঝিকরাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন খবরে জানা যায়, নাভারণ পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আশিক নামে এক বাড়ির মালিকের বড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ভাড়াটিয়া বাহার আলীকে আটক করে। আটক বাহারের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক বাহার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/এমকে