৬ হাজার ৬২৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন একনেকে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৬২৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে ২ হাজার ৭১ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সহায়তা বাবদ পাওয়া যাবে ৪ হাজার ৫৯৩ কোটি ৮৯ লাখ টাকা।

আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে একনেক সভায় অংশ নেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘মতলব-মেঘনা-ধনাগোদা-বেড়ীবাঁধ জেড-১০৬৯ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।
২. ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প।
৩. স্থানীয় সরকার বিভাগের ‘সারাদেশে পুকুর, খাল, উন্নয়ন (প্রথম সংশোধনী)’ প্রকল্প।
৪. খাদ্য বিভাগের ‘আধুনিক খাদ্য সংরক্ষাগার নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প।
৫. পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধনী)’ প্রকল্প এবং
৬. মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধনী)’ প্রকল্প।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর