২৪ বছরে পদার্পণ করলো বাংলাবান্ধা স্থলবন্দর

দেশের একমাত্র চতুর্দেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্তর। (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দর ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পা রাখলো আজ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাবান্ধা স্থলবন্দর উদ্বোধনের ২৩ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর নেপাল-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় যা দীর্ঘ ২৩ বছর পূরণ করলো।

বন্দর সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর এ স্থলবন্দর দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রমের যাত্রা শুরু হয়।

প্রথমদিকে, নেপালের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রফতানি শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ঘাটতি পুরণ, বাণিজ্যের সহজিকরণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষে ২০১১ সালের ২২ জানুয়ারি থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রমের ঘোষণা দেন বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে ভারতের ফুলবাড়িতে ভারতের (তৎকালীন অর্থমন্ত্রী) সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জি এবং বাংলাবান্ধায় তৎকালীন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এর পর পর্যাক্রমে নেপাল ও ভূটানের সাথে কার্যক্রম শুরু হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা জানান, শুরু থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা হয়ে আসছে। বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভূটারের সাথে সম্পর্ক জোরদার, বাণিজ্য ঘাটতি পুরণ, আমদানি-রফতানি বাণিজ্যের সহজিকরণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষে এ বন্দর চালু করা হয়।

ইতিমধ্যে এই বন্দরের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা হয়ে আসছে। গুরুত্বপূর্ণ এই বন্দরে যে কয়েকটা ঘার্তি রয়েছে তা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, ইতিমধ্যে রেলমন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন করার প্রক্রিয়া চলছে। দ্রুত এই রেল লাইন বাস্তবায়ন হলে বন্দরের কার্যক্রম অনেকটাই এগিয়ে যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর