যশোরের বৈদ্যুতিক লাইন ভূগর্ভে নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোরের বৈদ্যুতিক লাইন ভূগর্ভে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে স্মার্ট প্রি—প্রেমেন্ট মিটার স্থাপনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি আরো বলেন,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এর মধ্যে কনসালটেন্ট নিয়োগ করে কাজ শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজ দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

একই সাথে তিনি বলেন, সারা দেশে প্রায় ৪ কোটি স্মার্ট প্রি—পেমেন্ট মিটার স্থাপনের টার্গেট রয়েছে সরকারের এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে এক কোটি মিটার স্থাপন করা হবে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর—৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ।

এ ছাড়া সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে যশোর জেলায় প্রায় ৪৬ হাজার স্মার্ট প্রি—পেমেন্ট মিটার স্থাপন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর