মানিকগঞ্জের সিংগাইরে শুকতারা সার্ভিসের বাস চাপায় গরু ও মুরগী ব্যবসায়ী মোঃ আরমান খান(৪০) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেঃ) সকাল সাড়ে ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আ লিক মহাসড়কের কিটিংচর (নুরালী কুম) ব্রিজে বাসটি তার চালিত মোটর সাইকেল চাপা দিলে সে মারা যায়। নিহত আরমান খান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব-ভাকুম(মধু-উজালা কোল্ড স্টোর সামনে) গ্রামের মোঃ শফিজুদ্দিন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আরিফুল ইসলাম জানান, আরমান খান জয়মন্টপ থেকে মোটর সাইকেল যোগে সিংগাইরের দিকে যাচ্ছিল। নুরালী কুমের ব্রিজে উঠলে পিছন থেকে আসা শুকতারা সার্ভিসের বাস(চট্রো মেট্রো-১১-০০-৬৪) তার চালিত মোটর সাইকেলকে চাপা দেয়।
গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতন। তার অকাল মৃত্যুতে আত্বীয়-স্বজনসহ স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।
ঘটনার পরই ঘাতক বাস আটক করে থানা পুলিশের হেফাজতে দেয় স্থানীয়রা। চালক, হেলপারকে আটক করা যায়নি।
বার্তাবাজার/এমকে