চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি ক্লাবের সব খেলোয়াড় অবকাশযাপন করতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজিয়ায়। ফিরে এসে করোনা টেস্ট করালে তাদের মধ্যে পজিটিভ ধরা পড়েন মিডফিল্ডার অ্যাঙ্গেলা ডি মারিয়া ও লিওনার্দো পেরেদেসের।
এই দ্বীপে অবকাশযাপনে গিয়েছিলেন নেইমার জুনিয়রও। নেইমারের সঙ্গী ছিলেন তার ছেলে ও বাবা। আর তাই তো আশঙ্কা দেখা দিয়েছে নেইমারও করোনা পজিটিভ হতে পারেন।
এই ৩ জনের সঙ্গে আরও ছিলেন কেইলর নাভাস ও অ্যান্ডার হেরেরা। শুধু তাই নয়, পিএসজির প্রায় সব খেলোয়াড়ই একসঙ্গে অবকাশযাপন করতে স্পেনে গিয়েছিলেন।
আর খেলোয়াড়দের করোনা আক্রান্তের কারণে দুশ্চিন্তার ভাঁজ কপালে পিএসজির। কেননা আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুমের লিগ ওয়ান। আর মৌসুমের খেলা মাঠে গড়ানোর আগে আরও একবার নেইমারদের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে জানায় পিএসজি।
বার্তাবাজার/কে.জে.পি