প্রতিদিন ১ কোটি ১১ লাখ টাকার বেতন হারাচ্ছেন মেসি

বার্সেলোনায় লিওলেন মেসির দৈনিক বেতন এক লাখ ১০ হাজার ইউরো! বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১১ লাখ টাকার বেতন কাটা হচ্ছে। কারণ প্রিয় ক্লাবের সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

গত রোববার(৩০ আগস্ট) থেকে শুরু হওয়া ক্লাবের প্রাক মৌসুম কর্মসূচিতে যোগ দেননি তিনি। নিজের সিদ্ধান্তে অনঢ়। কোটি টাকা লোকসানেও যেন কিছু যায়-আসে না মেসির।

বার্সেলোনা জানিয়েছে, মেসি চাইলেই ক্লাব ছাড়তে পারছেন না। ছাড়লেও তাকে গুনতে হবে ৭০ কোটি ইউরো।

শুধু বার্সেলোনা নয়, লা লীগা ম্যানেজমেন্টও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে মেসি চাইলেই ফ্রি ট্রান্সফারে কোথাও যেতে পারবে না।

এছাড়াও ইতালিয়ান সাংবাদিক টানস্রেডি পালমেরির টুইট থেকে জানা গেছে মেসিকে নিয়ে ৪৫০ মিলিয়ন পাউন্ডের পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। আর এজন্য মেসিকে অবশ্য দুটি ক্লাবে খেলতে হবে।

জানা গেছে মোট ৫ বছরের চুক্তির ৩ বছরের পরে মেসি ম্যানচেস্টার সিটির মালিকের আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটিতেও ২ বছর কাটাতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর