নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের ওষুধ তৈরী ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করেছে র্যাবের একটি দল। আজ (মঙ্গলবার) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর এএসপি জসিম উদ্দিন চৌধুরী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দুপুরে উপজেলার সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে করোনার ভেজাল ও মানহীন ওষুধ তৈরির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নীহারিকা মান্না’ পাউডার নামে ভেজাল ওষুধ।
আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩৯), খাদেম হোসেন (৩০) ও আমিনুল ইসলাম (১৮)।
র্যাব জানায়, আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা্র আওতায় আনা হচ্ছে।
বার্তাবাজার/এসজে