ট্যাক্স আদায়ে শতভাগ নিশ্চিত করতে মাঠে নেমেছে ডিএনসিসি

ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করে আবাসিক এবং বানিজ্যিক এলাকায় সাজানো হয়েছে। বর্তমানে এই দুই সিটি কর্পোরেশনে কোনটা আবাসিক ও কোনটা বানিজ্যিক বুঝার কোন উপায় নেই।

এবার খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নেমেছে। অনেক এলাকা আছে যেগুলো আবাসিক এলাকার ভবনের নিচতলায় দোকান এবং নানা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তাদের সিটি কর্পোরেশনের ট্যাক্সের আওতায় আনার জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের চাঁদ কমিউনিটি সেন্টারে আয়োজিত রাজস্ব আদায়ের চিরুনি অভিযান এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।আমি এ বিষয়ে রাজউকের সঙ্গে বসবো।’

মেয়র আতিকুল ইসলাম আরো জানান, আজ থেকে শুরু হওয়া চিরুনি অভিযানে ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা শুধু ট্রেড লাইসেন্স থেকে।

মেয়র আতিকুল বলেন, ‘আজ থেকে অঞ্চল ২ ও ৫ এর ১৭ টি ওয়ার্ডের অভিযান শুরু করলাম। আমরা ডোর টু ডোর লক করব। অভিযানের মাধ্যমে আমরা ট্যাক্স এর পরিধি বাড়াবো।’

২০২১ সালে অনলাইনের মাধ্যমে নাগরিকরা ট্যাক্স দিতে পারবে জানিয়ে মেয়র বলেন, ‘পহেলা জানুয়ারি থেকে অনলাইনে ট্যাক্স নেয়া হবে।আপাতত একন আমরা ট্রায়েল চালাচ্ছি। অনলাইনে অন্যান্য বিল দেয়া যেতে পারলে সিটি করপোরেশন ট্যাক্স কেন অনলাইনে দিতে পারবে না? আমি এ বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছি।

সাইনবোর্ড ও বিলবোর্ডের জন্য ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমরা নজর দিচ্ছি।’সাইনবোর্ডের মাপ অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করা হবে। যার বাসার উপরে সাইনবোর্ড লাগাচ্ছেন তারা আইন জানুন। আনঅথরাইজ বিলবোর্ড নামিয়ে দেব। এই শহর থেকে যারা বাণিজ্য করবেন তাদের ট্যাক্স দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, উত্তর সিটি করপোরেশনের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, নবনিযুক্ত প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিরুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর