কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর ভেসে উঠল দুই শিশুর লাশ

কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসায় নিখোঁজের একদিন পর দুই প্রতিবন্ধী শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

জেলা সদরের মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবলু জানান, ইউনিয়নের নিধিরাম গ্রামের বেলাল হোসেনের দুই বাক প্রতিবন্ধী শিশু মারুফ (১০) ও মাউন (৭) সোমবার বিকেলে নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) ভোরে মসজিদ থেকে বের হয়ে মুসুল্লিরা ঐ এলাকার পুকুরে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে এলাকার লোকজন শিশু দুটির মরদেহ উদ্ধার করে।পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধারের বিষয়টি কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর