দেশে একদিনে করোনা শনাক্ত ১ হাজার ৯৫০, মৃত্যু ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৯৫০ জন। এদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৩১৬ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া ২৪ ঘন্টায় ৩ হাজার ২৯০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর