বিএনপির সাবেক দলীয় সাংসদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সাত কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা শফি উল্লাহর অনুরোধে বিএফআইইউ দুলু ও তার স্ত্রীর সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসেব জব্দ করেন বলে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান চলছে।
বার্তাবাজার/এসজে