আগামীকাল আ’লীগের সভাপতিমণ্ডলীর সভা

দেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা আগামীকাল (বুধবার) বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আজ দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর