দ্বিতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ হয়েছে পাপিয়া-সুমনের বিরুদ্ধে

যুব মহিলা লীগের আলোচিত বহিস্কার হওয়া নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমনের নামে রাজধানীর শেরে বাংলা নগর থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় দ্বিতীয় দিনের মত সাক্ষ্য গ্রহণ হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী র‍্যাবের ডিএডি শফিকুল ইসলাম। বাদী পক্ষের সাক্ষী র‍্যাবের উপ-পরিদর্শক সাইফুল আলম ও বাদী শফিকুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এই পর্যন্ত মামলায় রাষ্ট্রপক্ষে ১২ সাক্ষীর মধ্যে দু’জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলায় ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলবে। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতারের সময় থাকা সঙ্গীয় ফোর্সের সদস্যরা সাক্ষ্য দেবেন।

গত ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুরকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর