মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় গার্ড অব অনার শেষে রাজধানীর রাজারবাগ মহাশ্মশানে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার এই শেষকৃত্যানুষ্ঠান হয়।
এর আগে সকাল ৮ টায় ঢাকেশ্বরী মন্দিরে ফুল দিয়ে তার কফিনে শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের মানুষ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তখন গার্ড অব অনার দিয়ে বিভিন্ন সংঠনের পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে গত ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বার্তাবাজার/এসজে