‘৪২ বছর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পূনরুদ্ধার করা’ (ভিডিওসহ)

বিএনপি মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪২ বছর পরে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র পূনরুদ্ধার করে জনগণকে আবার মুক্তি দেওয়া। আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার আবার সেই ফ্যাসিজম ও একদলীয় শাসন ফিরিয়ে এনে ক্ষমতায় টিকে আছে।

এর আগে সকাল ১১টায় শের-ই-বাংলা নগরে জিয়ার সমাধিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ও সর্বস্তরের কয়েক হাজার মানুষ। সেখানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে দোয়া করা হয় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও জাতির শান্তি কামনায়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমূখ।

এর আগে সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল সাড়ে ৩টায় বিএনপির উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা হবে। এতে বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।

প্রতিষ্ঠার ৪২ বছর পর বিএনপির সবচেয়ে বড় চেলেঞ্জ কী ?

প্রতিষ্ঠার ৪২ বছর পর বিএনপির সবচেয়ে বড় চেলেঞ্জ কী ?

Gepostet von Barta Bazar am Dienstag, 1. September 2020

বার্তাবাজার/এসজে/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর