সিরাজগঞ্জের চৌহালিতে এক ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের বাড়ি থেকে ১ হাজার ৪১০ কেজি (৪৭ বস্তা) ভিজিডির সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। তখন পুলিশ ও প্রাশসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান উপজেলার খাসপুখুরিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য জোহরা বেগম।
জানা যায়, রকারিভাবে বিতরণের জন্য চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাযশে ভিজিডির চালগুলো বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল দক্ষিণ খাসপুখুরিয়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর তার বাড়ি থেকে ৪৭ বস্তা চাল উদ্ধার করে নিয়ে আসা হয়।
এদিকে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, উদ্ধারকৃত চাল বিতরণের সময় কার্ডধারীদের কাছ থেকে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের পরামর্শেই স্বল্পমূল্যে কেনা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও তিনি নিষেধ করেননি।
তবে এই অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, উদ্ধারকৃত চালগুলো বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল ক্রয়-বিক্রয় মজুদকারীরা শোনেনি। একাজে আমি জড়িত নই।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, আমরা জানা মাত্রই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছি এবং চাল আত্মসাতচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে