সিনহা হত্যা মামলার ৩ সাক্ষী আবারও রিমান্ডে

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ৩ জনকে তৃতীয় দফায় আবারও রিমান্ডে নিয়েছে র‍্যাব।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে আরও চারদিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। পরে কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্টেট তামান্না ফারাহ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথমবার ৭ দিনের রিমান্ড হয়েছিলো পুলিশের করা মাদক মামলার সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আইয়াজের। আদালতে তোলার আগে সকাল ১১ টায় সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর