বগুড়ায় পশু চিকিৎসকের উপর হামলা

বগুড়ার গাবতলীতে পূর্বশত্রুতার জের ধরে এক প্রাণী চিকিৎসকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রাণী চিকিৎসকের নাম আব্দুল মোতালেব। সে ঐ এলাকার ফকির মাহমুদ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, চিকিৎসক আব্দুল মোতালেব মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে পূর্ব শত্রুতার জেরে তার প্রতিপক্ষ একই এলাকার নুরুল আমিন নূরীসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এতে আহত হলে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় স্থানীয়রা।

গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বার্তাবাজার’কে জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর