গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টির ফলে পানি জমাট বেধেছে সদরের পৌর এলাকার ২নং ওয়ার্ডের রেলওয়ে কলোনী সহ শহরের বিভিন্ন স্থানে।

জানা যায়, ভোরের তীব্র বৃষ্টির ফলে সকালে পানি জমাট বেধেছে।এর মধ্যে কাচারী বাজারে, কাঠপট্টি এলাকা রাস্তা ও রেলওয়ে কলোনী, ফকির পাড়া বিশ্ব রোডে এবং শহরের রাস্তার পাশে পথচারীদের চলার জায়গা গুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গাইবান্ধা রেলওয়ে কলোনীতে পানির ড্রেন দিয়ে বৃষ্টির পানি না যাওয়ার ফলে পানি আটকে রয়েছে। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তাদের বাড়ির ভেতরে পানি ঢুকতে পারে। এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে পানি বেড় হতে পাচ্ছে না।এছাড়া শহরের কাচারী বাজার সহ শহরের রাস্তার গর্তগুলো পানি দেখা মিলছে।

এলাকাবাসী বলেন, এভাবে সারাদিন যদি বৃষ্টি পড়ে তাহলে পানি আমাদের ঘরের ভিতরে ঢুকে পরবে।এতে তারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পরবে জানায় তারা।দ্রুত পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
সচেতন মহল বলেন,মূলত ড্রেনেজ সমস্যার কারণে এ রকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কথা বললে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, হঠাৎ বৃষ্টির ফলে এসব পানি জমাট বেধেছে দ্রুত পানি নিষ্কাষন করার আশ্বাস দেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর