চট্টগ্রাম পুলিশের নতুন কমিশনার আনোয়ার ও ডিআইজি হলেন তানভীর

চট্টগ্রামের নতুন ডিআইজি হিসাবে নিযুক্ত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন। পাশাপাশি সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের) কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রকাশিত এই আদেশের কথা নিশ্চিত করেছেন সিএমপি ও চট্টগ্রাম জেলা পুলিশ।

জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করার পর গত ২ বছর ৩ মাসে চট্টগ্রামে জনবান্ধন পুলিশিংয়ে ভিন্নমাত্রা যোগ করেন মাহবুবর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর