অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তিন আসামিকে দ্বিতীয়বার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের হাজির করা হয়েছে।
আসামিরা হলেন- টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। তারা সিনহা নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ছিলেন।
এর আগে, গেল ২০ আগস্ট প্রথম দফায় ৭ দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গেল ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেফতার করেছিল।
বার্তাবাজার/এমকে