মহিলা মেম্বারের বাড়ি থেকে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে খাসপুখুলিয়ার মাহিলা মেম্বার জোহরা বেগমের বাড়ি থেকে এক হাজার ৪১০ কেজি ভিজিডির চাল উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করা ৪৭ বস্তার চাল ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাজশে মজুদ করা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে।

চৌহালী উপজলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে বিতরণের জন্য চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাযশে ভিজিডির চালগুলো বিক্রির জন্য দক্ষিণ খাসপুখুরিয়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে মজুদ রাখা হয়েছিলো।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের নেতৃত্বে গতকাল সোমবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। ইউএনও ও পুলিশর উপস্থিতি টের পেয়ে ওই নারী ইউপি সদস্যা পালিয় যায়। এরপর তার বাড়ি থেকে ৪৭ বস্তা (১ হাজার ৪১০ কেজি) চাল উদ্ধার করে নিয়ে আসা হয়।

এদিকে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, উদ্ধারকৃত চাল বিতরণের সময় কার্ডধারীদের কাছ থেকে স্বল্পমূল্যে কেনা হয়েছিল। এবং তা কেনা হয়েছিল চেয়ারম্যান আব্দুল মজিদের সামনে থেকেই। দীর্ঘদিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও তিনি নিষেধ করেননি।

খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, উদ্ধারকৃত চালগুলো বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল ক্রয়-বিক্রয় মজুদকারীরা শোনেনি। একাজে আমি জড়িত নই।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথেই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছি এবং চাল আত্মসাতচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর