মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে (বীর উত্তম) গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সকালে সি আর দত্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে সর্বসাধারণের সম্মান জানানোর জন্য নিয়ে আসা হয়। দুপুর ১২টা পর্যন্ত এখানেই শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারের মরদেহ। ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত রয়েছেন তার তিন মেয়ে, ছেলে, জামাতা ও নাতি-নাতনিরা।
এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সি আর দত্তের মরদেহ।
মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে বনানী সোসাইটির আয়োজনে শ্রদ্ধা জানানো হয়।
বার্তাবাজার/এমকে