প্রাণঘাতী করোনা থেকে বেঁচে ফেরার মাসখানেকের মাঝেই আবার নতুন রোগে আক্রান্ত হলে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বালসোনারে। তার কিডনীতে এবার পাথর ধরা পড়েছে। সেটা অপ্সারণে এই মাসের যেকোনো সময় অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি.
৬৫ বছর বয়সী বালসানারো অনেক শারীরিক জটিলয়তায় ভোগছেন। এর আগে ২০১৮ সালের প্রেসিডেন্ত নির্বাচনের সময় তাকে ছুরিকাঘাত করা হলে তার পেটে চারবার অপারেশন করতে হয়েছিল। এরপর চলতি বছরের জুলাইয়েও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।
কিডনিতে পাথর ধরা পড়ার বিষয়টি বলসোনারো নিজেই সিএনএন ব্রাজিলকে জানিয়ে বলেন, “আমি হালকা ব্যথা অনুভব করছিলাম। এরপর চেকআপে যাই আমি। কিন্তু এখন ভালো আছি। বয়সের কারণে এমনটা হতে পারে।”
বার্তাবাজার/এসজে