উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের উখিয়া ৬০ হাজার পিস ইয়াবার চালানসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টার সময় উখিয়া উপজেলার হলদিয়া পালং এলাকা হতে ইয়াবাভর্তি ব্যগসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব সূত্র।

ধৃত ব্যক্তি বান্দরবান জেলার নাইক্যংছড়ি থানার চাকলা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার মৃত আনােয়ার ইসলামের ছেলে আব্দুল গফুর (১৯)।

র‍্যাব সূত্র জানায়, উপজেলার হলদিয়া পালং এলাকায় পালং গ্রামের বাগঘুনা মার্কেটের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় আব্দুল গফুর কে আটক করলেও তার সাথে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যায়। এসময় ধৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ধৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ পরবর্তি আইনী পক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সূত্রটি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর