দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মেঘনা নদীতে শিশুর মৃত্যু

বরিশালের হিজলায় মেঘনা নদীতে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে রাজিয়া নামের এক শিশু নিহত হয়েছে। সংঘর্ষে স্পিডবোটের চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার মেমানীয়া এলাকা সংলগ্ন মেঘনা নদী‌তে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রা‌জিয়া মেমানীয়া ইউনিয়নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মে‌য়ে। ক‌য়েক‌দিন ধরে সে চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আবদুল্লাহর বাড়িতে ছিল।

জানা যায়, গত শ‌নিবার চি‌কিৎসার জন্য ব‌রিশালে যান আবদুল্লাহ। তাঁর সঙ্গে রা‌জিয়াও গি‌য়ে‌ছিল। পরে চরকুশু‌রিয়ায় ফেরার জন্য মামা- ভা‌গনি গতকাল রাত ৮টার দি‌কে হিজলার পুরান লঞ্চঘাট থে‌কে গৌরবদী রু‌টের স্পিড‌বো‌টে ওঠে। এ সময় বো‌টে চালকসহ তিনজন ছিলেন। পরে রাত ‌সোয়া ৮টার দি‌কে স্পিডবোটটি মেমানীয়ার মেঘনা মোহনায় পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা আরেক‌টি স্পিড‌বোটের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এ বিষয়ে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, সংঘর্ষের ঘটনায় স্পিড‌বো‌টের ব‌ডি ভেঙে রা‌জিয়ার পে‌টে ঢুকে যায়। এতে ক্ষত‌বিক্ষত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মৃত্যু হয় তার। ত‌বে শিশুর মামা আবদুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিড‌বো‌টের চালকসহ আহত তিনজন‌কে হিজলা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর