‘করোনা নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে বিপর্যয় ডেকে আনবে‘

বিশ্বে প্রতিটি দেশেই করোনা সংক্রমণ পরিস্থিতির রোধে বিধিনিষেধগুলো জারি রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক।

সোমবার (৩১ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘মহামারি এই ভাইরাসটির প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না’।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে তিনি বলেছেন, করোনার প্রকোপ শুরু হওয়ার পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি।

টেদ্রোস আধানম মানুষের অনীহার কথা স্বীকার করে বলেন, ‘আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন নিরাপদ ও সুরক্ষিত হয়।’

মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘মহামারি করোনাভাইরাসে প্রকোপ শেষ হয়ে গেছে এমনটা কোনো দেশই বলতে পারে না। বাস্তবতা হলো, করোনাভাইরাস খুব সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর