আজ দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরের কাজ করার জন্য আজ (মঙ্গলবার) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ।

গতকাল (সোমবার) তিতাস কর্তৃপক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পূর্ব রামপুরা এলাকার পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও জানানো হয়, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির দুই ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া বন্ধ থাকবে রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর