মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১

ভোলা সদর উপজেলার মেঘনা তেতুলিয়া নদীতে কোস্টর্গাডের নাম ভাঙ্গিয়ে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে কামাল মাঝি নামের এক ব্যক্তি কে আটক করেছেন কোস্টর্গাড।

সোমবার সকালে ইলিশা জংশন এলাকা থেকে কামাল মাঝি কে আটক করেন দক্ষিন জোন কোস্টর্গাড।

কোস্টর্গাড জানান, দীর্ঘদিন কোস্টর্গাডের বহিষ্কৃত মাঝি ইলিশা ৬নং ওয়ার্ডের খলিল মাঝির ছেলে কামাল আমাদের নাম ভাঙ্গিয়ে মেঘনা তেতুলিয়া নদীতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁ উত্তোলন করেছেন। আটককৃত কামালকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় এবং মামলা প্রক্রিয়াধীন।

এদিকে কামাল মাঝিকে আটক করায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর