৬ সেপ্টম্বর পর্যন্ত আইসোলেশনে থাকবে চেন্নাই সুপার কিংসের পুরো টিম। এই পরিস্থিতিতেও সবার মুখে প্রশ্ন সুরেশ রায়নাকে নিয়েই। কেন হঠাৎ করে দেশে ফিরে গেলেন রায়না? উঠে আসছে তিনটি কারণ। তবে চেন্নাই সুপার কিংসে রায়নাকে দল থেকে বাদ দেওয়া নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। অর্থাৎ আর হয়তো হলুদ জার্সিতে দেখা যাবে না বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে।
রায়নার দেশে ফিরে আসার পেছনে যে তিনটি কারণ বেশী শোনা যাচ্ছে। সেগুলি হচ্ছে, ১. দুষ্কৃতিকারীদের হামলায় খালুর মৃত্যু, ২. দলের সতীর্থ খেলোয়াড়দের করোনা আক্রান্তের খবরে ভয় পাওয়া এবং ৩. হোটেলে যে রুমটি দেওয়া হয়েছিল সেটি পছন্দ না হওয়া।
ফলে এবারের আইপিএলে রায়নাকে পুরোপুরি দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে দলটির টিম ম্যানেজমেন্ট। রায়নার বাদ যাওয়ার বিষয়ে সিএসকের ওই কর্মকর্তা বলেন, ‘এমনিতেও এবারের আইপিএলে রায়নাকে পাওয়া যাবে না। পরেরবারও হয়তো তাকে আর দলে রাখা হবে না। কারণ এবারের ঘটনায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন সবাই। সে ক্ষেত্রে নিলামে উঠবে রায়নার নাম। সেখান থেকে কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে তাকে দলে নিতে পারবে।’
কেএস/বার্তাবাজার