কুড়িগ্রামে শুরু হলো শতবর্ষী স্কুল ব্যাচ টুর্নামেন্ট

কুড়িগ্রামে মাসব্যাপী শুরু হলো জেলার শতবর্ষী পুরনো স্কুলের ব্যাচ টুর্নামেন্ট। কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে মঙ্গলবার(১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এই মাসব্যাপী ক্রিকেট ও ফুটবলের ব্যাচ টুর্নামেন্ট।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী তে স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে ব্যাচ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের ব্যাচ ২০১১ উদ্যোগে ব্যাচ টুর্নামেন্ট এ অংশগ্রহন করবে স্কুলের ১২ টি ব্যাচ এবং তাদের প্রাক্তন শিক্ষার্থীরা । আয়োজক কমিটির তথ্যমতে জানা যায়,১২টি ব্যাচ কে ৪ টি গ্রুপে ভাগ করে ,প্রতিটি গ্রুপে ৩ টি করে ব্যাচ অংশগ্রহন করে মোট ১৮ টি ক্রিকেট ম্যাচে খেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ধরলা নদীর পূর্বদিকে (মদনের মাঠ) এ দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ক্রিকেট খেলা শেষ হবার পর ২য় ধাপে ফুটবল খেলা শুরু হবে বলেও জানান আয়োজক কমিটি।

উদ্বোধনের দিন আয়োজক কমিটির শফিকুল ইসলাম সাকিব এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক ইউসুফ আলমগীর,১১ ব্যাচ এর হাবিবুল ইসলাম বিদ্যুৎ,সৈয়দ নাহিদ হাসান সুমন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর