পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিব

আসন্ন উপ-নির্বাচনে পাবনা-৪ আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার শেষে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়নের সিদ্ধান্ত নেয় দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোয়ন দেওয়া হয়েছে। ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর