সোমবার (৩১আগষ্ট) না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার মৃত্যুতে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।
বিবরণীতে বলা হয়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বুধবার(২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ। শোকবাণীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
কেএস/বার্তাবাজার