স্প্যানিশ লা লিগা আগেই জানিয়ে দিয়েছে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের পুরোটা দিয়ে কিনতে হবে মেসিকে। এমন ঘোষণার পরই বিষয়টা জটিলতায় রূপ নিয়েছে। তবে লা-লীগা কি বলছে তা শোনার সময় নেই ম্যানচেস্টার সিটির। মেসির রিলিজ ক্লজ পুরোটা দিতে হবে- এটা মাথায় নিয়েই এগিয়ে যাচ্ছে সিটি। মেসি যখন নিজেই বার্সা ছাড়ার বিষয়টি হৃদয়ে ধারণ করে রেখেছে.ন, তখন দ্বিতীয়টা ভাবতে রাজি নয় সিটিও।
স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়, ৫ বছরের চুক্তিতে মেসিকে চাচ্ছে ম্যানসিটি। যার জন্য ইতিমধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। তবে এই ৫ বছরকে দুটি অংশে ভাগ করে নিচ্ছে সিটি। এর মধ্যে প্রথম তিন বছর মেসি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটিতে। দ্বিতীয় অংশে দুই বছর মেসি খেলবেন ম্যানসিটিরই সিস্টার ক্লাব যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে নিউইয়র্ক সিটির হয়ে।
এ লক্ষ্যে মেসির সঙ্গে ৫ বছরের জন্য ৭৫০ মিলিয়ন রুপির চুক্তি করতে চায় ম্যানসিটি। যার ফলে সিটির কাছ থেকে প্রতি মৌসুমে মেসির পকেটে ঢৃুকবে ১০০ মিলিয়ন ইউরো করে। ৫ বছরে ৫০০ মিলিয়ন ইউরো। সঙ্গে ২৫০ মিলিয়ন ইউরো থাকবে নিউইয়র্ক সিটিতে যাওয়ার চুক্তিতে স্বাক্ষরের বোনাস হিসেবে।
কেএস/বার্তাবাজার