মাগুরায় বিনোদন কেন্দ্র হিসেবে সিরিজদিয়া বাওড় ইকো পার্ক ও রিসোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে এই ইকো পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস