প্রণব মুখার্জির মৃত্যুতে জেএসডির শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাধারণ ও সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গভীর শোক জ্ঞাপন করেছেন।

সোমবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রণব মুখার্জি শুধু ভারতের নয় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হিসেবে নিজেকে উচ্চমাত্রায় প্রতিষ্ঠা করেছিলেন। সংসদীয় রাজনীতিতে তাঁর প্রজ্ঞা অনুসরণীয় হয়ে থাকবে। প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর