সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর(১৮) ছবি দিয়ে ভুয়া আইডি খুলে অশালীন ভাষায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী ঐ শিক্ষার্থী ধারণা করছেন অভিযুক্ত ব্যক্তি হতে পারে তার সাবেক প্রেমিক।
ভুক্তভুগী ঐ শিক্ষার্থী সদর উপজেলার কাঁঠালবাড়ি শিবরাম এলাকার আমজাদ হোসেনের মেয়ে ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ সুত্রে জানা যায়, কিশোরীর নামে কে বা কাহারা ফেসবুক আইডি খুলে কিশোরীর একক ছবি, কিশোরীর খালাতো ও ফুফাতো বোনদের ছবিও ফেসবুকে ছেড়ে দিয়ে নানান রকম অশালীন ভাষায় ছবি পোস্ট করছেন।
কিশোরীর ছবির সাথে মেয়ের বাবা-মা, পরিবারের সদস্য সহ আশেপাশে পরিবারের কয়েকজনের মোবাইল নাম্বার ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার। কিশোরীর ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে কিশোরী মেয়েটিকে ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। পারিবারিক সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে কিশোরীর বাবার সাথে পরিবারের সদস্যদের বিরোধ চলছে। পরিবারের সদস্যরা প্রকাশ্যে হুমকি দেন তারা মেয়েটির বিয়ে হতে দিবেন না।
প্রকাশ্যে মেয়েটি ও মেয়েটির মায়ের নামে নানান অকথ্য ভাষায় অশালীন গালিগালাজও করেন। গ্রামের লোকজন তাদের পরিবারের আচরণে খুবই অতিষ্ঠ। গ্রামের প্রভাবশালী মহল বিচার করতে ও আসেন না। তাদের অকথ্য, অশালীন গালিগালাজের কারণে। এদিকে মেয়েটির সাবেক প্রেমিক কয়েকমাস আগে মেয়ের বাবার মোবাইল নাম্বারসহ মেয়েটির ছবি ফেসবুকে ছেড়ে দেয়। পরে তা জানতে পেরে মেয়ের বাবা সাবেক প্রেমিকের পরিবারের কাছে বিচার দেন।
কিশোরীর মা বলেন, “কয়েকমাস থেকে কে বা কাহারা আমার মেয়ের নামে ফেসবুকে আইডি খুলে খারাপ ছবি, খারাপ খারাপ লেখা লিখতেছে। এতে আমার মেয়ে লজ্জায় মুখ দেখাতে পারছে না। আমি এর বিচার চাই।” এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,”অভিযুক্ত শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।”
কেএস/বার্তাবাজার