মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভুয়া কবিরাজের জেল

মেহেরপুরের গাংনীতে বৈধতা না থাকায় ভুয়া কবিরাজের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বৈধ কাগজপত্র না থাকায় ব্যবসা করার অপরাধে ভুয়া কবিরাজকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তেরাইল ব্রিজ সংলগ্ন পাড়ার মোকাব্বার শাহর ছেলে বকুলের বাড়িতে জামাতা পরিচয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দন্ডিত সাজিদুল হক (২৫) নাটোর জেলার লালপুর উপজেলার ইসলামনগর গ্রামের মাজদার রহমানের ছেলে। সে নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসা চালিয়ে অসিছিল।

আরও জানা গেছে,স্থানীয়ভাবে কতিপয় দালালের মাধ্যমে বাড়িতে আবাসিক সিটের ব্যবস্থা করে ৮/৯ জন রোগীকে চিকিৎসা দিয়ে অর্থবাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ভুয়া কবিরাজ সাজিদ’কে আটক করে জেল জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরের দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী থানার এ এস আই জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও ভূয়া এবং অবৈধভাবে ব্যবসা করার অপরাধে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক প্রাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ সালের ৩২(১) ধারা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কবিরাজকে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর